ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

প্রধান বিচারপতির বাসভবনে হামলা, আটক-১

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

প্রধান বিচারপতির বাসভবনে হামলা, আটক-১

আস্থা ডেস্কঃ

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী জানান, দুপুরের দিকে কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ ধাওয়া দিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়েন।

জানা যায়, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। এ সময় কাকরাইল মোড়ে রাস্তায় আগে থেকেই বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

তবে কে বা কারা বাসটিতে ভাঙচুর করেছে তা নিশ্চিত হয়ে জানাতে পারেনি পুলিশ। ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন দলের লোকজন এই গাড়িতে ভাঙচুর করেছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।

ট্যাগস :

প্রধান বিচারপতির বাসভবনে হামলা, আটক-১

আপডেট সময় : ০২:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩