ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

প্রধানমন্ত্রীকে খুন করে মরদেহ গুম করার হুমকি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • / ১০৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে টিকটক ভিডিও বানিয়ে আপলোড করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুন করার হুমকি, লাশ খুঁজে না পাওয়া ও সাম্প্রদায়িক উসকানি দেওয়াসহ নানা অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) রাতে থানায় মামলাটি দায়ের করা হয়। পরে নিরাপত্তা হুমকিসহ এসব বিষয় নজরে আসার পর তাকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. নূর আলম (২১) উপজেলার খুটাখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম গর্জনতলী এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা সৃজন দে বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

[irp]

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল মো. নূর আলম তার নিজ নামীয় ‘মোহাম্মদ আলম নূর’ ও ফেসবুক পেজ ‘টিম উইথ এআর কক্স মিডিয়া’তে একটি ভিডিও পোস্ট করেন। যে ভিডিওতে এক ব্যক্তি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করেন বলেন, ‘শেখ হাসিনা আপনাকে যখন মারা হবে, লাশটাও খুঁজে পাওয়া যাবে না, খোদার কসম’।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত ওই যুবক তার ফেসবুক পেজ গত ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখ থেকে ২৫ এপ্রিল ২০২১ পর্যন্ত ৮টি লিংক ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও ধর্মীয় উসকানিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেশকে অস্থিতিশীল করার জন্য সাধারণ ধর্মপ্রাণ মানুষকে উসকানি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার শামিল। এমনকি তার একটি ইউটিউব চ্যানেল থেকে ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে হত্যার হুমকি, মানহানিকর মিথ্যা তথ্য প্রকাশ করে স্থানীয় বিভিন্ন দল তথা শ্রেণীর মানুষের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টিসহ দেশের বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

মামলার বাদী চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা সৃজন দে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে খুন করার হুমকি ও মরদেহ গুম করাসহ ওই যুবকের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছিরের সাথে পরামর্শ করে এই মামলাটি দায়ের করেছি। ওই যুবকের রাজনৈতিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে’।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘অভিযুক্ত ওই যুবকের বানানো টিকটক ভিডিওসহ বিভিন্ন ফেসবুক পোস্ট রাষ্ট্রের নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ। তাই বিষয়টি নজরে আসায় এবং লিখিত এজাহার পেয়ে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হয়েছে।

ট্যাগস :

প্রধানমন্ত্রীকে খুন করে মরদেহ গুম করার হুমকি

আপডেট সময় : ০৭:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১