ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

প্রসূতির পেটে গজ রেখে সিলাই, ৫ মাস পর মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:০০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

কুমিল্লায় সিজারিয়ান অপারেশনের সময় পেটে গজ রেখে দেয়ার প্রায় ৫ মাস পর আবার অপারেশন করে গজ বের করার পর শারমিন আক্তার (২৫) মারা গেছেন।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। প্রসূতির বাবা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শারমিন আক্তারের (২৫) বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোগসাইর গ্রামে।

পারিবারিক সূত্র জানা গেছে, ২০২০ সালের ৫ নভেম্বর রাতে মুরাদনগরের মোগসাইর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী শারমিন আক্তারকে দেবিদ্বারের আল ইসলাম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক রোজিনা আক্তার তাকে দেখে জরুরি সিজার করতে পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে সিজারে সম্মতি দিলে একই দিন ডাক্তার রোজিনা আক্তার এবং ডা. শামীমা আক্তার লিন্টা তার সিজার করেন। তখন সিজারে ছেলে সন্তানের জন্ম হয় শারমিনের।

পরে ৯ নভেম্বর সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। অপারেশনের কিছুদিন পর থেকে তার পেটে ব্যথা ও ক্ষত থেকে পুঁজ বের হতে থাকে।

মঙ্গলবার (৬ এপ্রিল) শারমিনকে কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ সময় সেখানে ডা. কর্নেল আবু দাউদ মো. শরীফুল ইসলামের নেতৃত্বে একদল চিকিৎসক তার পেটে অপারেশন করে পেট থেকে গজ বের করেন।

পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তখন অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহত ওই প্রসূতির বাবা মোবারক হোসেন জানান, মঙ্গলবার রাতে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলে কলেজ হাসপাতালে মেয়ে মারা গেছে। গত ২ দিন শারমিন লাইফ সাপোর্টে ছিল। তার ৫ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, ওই প্রসূতির মৃত্যুর সংবাদ আমরা জানতে পেরেছি। এ ঘটনায় ইতোমধ্যে পৃথক দুটি তদন্ত কমিটি আগেই গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

প্রসূতির পেটে গজ রেখে সিলাই, ৫ মাস পর মৃত্যু

আপডেট সময় : ০৬:০০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১