ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

প্রিয় নেতা ইশরাকের জন্য রোজা রাখলেন হিন্দু যুবক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • / ১২৮০ বার পড়া হয়েছে

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রোজা রেখেছেন হিন্দু ধর্মাবলম্বী এক যুবক। তিনি রোজার নিয়ম মেনে যথা সময়ে সেহরি খেয়ে এ রোজা রাখেন। ওই যুবকের নাম সম্রাট চন্দ্র হাওলাদার শুভ।

রোববার সেহরির সময় ফেসবুক লাইভে এসে তিনি এ রোজা রাখার কথা জানান।

এ সময় সম্রাট চন্দ্র হাওলাদার শুভ বলেন, আমি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাইয়ের জন্য রোজা রেখেছি। আমি সনাতন পরিবারের সন্তান। আমি ২০২০ সালেও রোজা রেখেছি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার জন্য। এবার রেখেছি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাইয়ের জন্য। যাকে আমি রাজনৈতিক অভিভাবক হিসেবে মানি ও শ্রদ্ধা করি। আশা করি, আপনারা সকলে ইঞ্জিনিয়ার ইশরাক ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। তিনি যেখানেই থাকুক ভালো থাকুক। দোয়া করি আগামীতে তিনি দেশের জন্য, দলের জন্য ও কর্মীদের জন্য ভালো কিছু করুক।

এ সময় ওই যুবক আরো বলেন, আমি ভাইরাল হওয়ার জন্য এটা করিনি। এটা করেছি দেখানোর জন্য যে কর্মী একজন নেতাকে কতটা ভালোবাসে। আমি দলকে ভালোবাসি ও ওনাকে (ইশরাক) ভালোবাসি। কেউ যদি মনে করে আমি অন্য ধর্মের হয়ে রোজা রেখেছি বা আমার ধর্মের কেউ এটা নিয়া সমালোনা করে তাতে আমার কিছু আসে যায় না। আমি আমার বন্ধুদের সাথে এই মাত্র সেহরি খেলাম। সবাই দোয়া করবেন।

ট্যাগস :

প্রিয় নেতা ইশরাকের জন্য রোজা রাখলেন হিন্দু যুবক

আপডেট সময় : ০১:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১