ফরিদপুরে প্রবাসীকে অজ্ঞান করে মালামাল লুট মামলায় আসামী আটক
- আপডেট সময় : ১১:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১০৯৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে প্রবাসীকে অজ্ঞান করে মালামাল লুট মামলায় আসামী আটক
মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ
প্রবাসীকে অজ্ঞান করে তার সকল মালামাল লুট করার ঘটনার মামলার মূলহোতা অজ্ঞান পার্টির গ্রুপের লিডার মোঃ আব্দুল্লাহ (২৪)কে আটক করেছে ফরিদপুর র্যাব-৮। আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর র্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।আব্দুল্লাহ জেলার বোয়ালমারী উপজেলার পশ্চিম চরগুলি গ্রামের মোঃ আব্দুল আলিমের ছেলে।
ফরিদপুর র্যাব আরও জানান, র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে মঙ্গলবার ভোরে জেলার বোয়ালমারী থানার বর্ণীরচর গ্রাম থেকে অজ্ঞান পার্টির আটক করে।
দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে বিদেশ থেকে দেশে ফিরে আসা প্রবাসীদের টার্গেট করে খাদ্যদ্রব্যের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে লুট করা হচ্ছে আব্দুল্লাহর প্রধান পেশা।
গত ১৬ এপ্রিল ভিকটিম প্রবাসী মোঃ রুবেল শেখ বিদেশ থেকে ফিরে বাসায় আসার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নেমে তার কাছে বাংলাদেশের সিম না থাকায় জনৈক ব্যক্তিকে বাড়িতে কল করবে বলে মোবাইল চাওয়ার পরে ওই মোবাইল ফোনে নিজের বাসায় কথা বলে।
কিন্তু রুবেল জানতো না যে ওই ব্যক্তি একজন অজ্ঞান পার্টিরপ্রধান হোতা। ওই ব্যক্তি রুবেল কোথায় যাবে তার কাছ থেকে জেনে নেয়। চতুরতার ছলে বলে সেও রাজবাড়ী যাবে। রুবেল ওই ব্যক্তির সহায়তায় ফেরিতে তার মালামাল উঠায়। নদীর মাঝপথে ওই ব্যক্তি প্রবাসী রুবেলকে পানি পান করানোর জন্য একটি বোতল দিলে রুবেল পানি পান করার পর জ্ঞান হারিয়ে ফেলে। এই সুযোগ রুবেলের মালামাল নিয়ে পালিয়ে যায় প্রতারক।
পরে অজ্ঞাত আসামী করে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় রুবেল একটি মামলা দায়ের করেন।মামলা ২২/১১৩ তারিখ ১৮/৪/২০২৩। ঘটনার পর র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের গোয়েন্দা টিম তাদের তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এই মামলার অজ্ঞাত সন্দেহজনক আসামি মোঃ আব্দুল্লাহ (২৪), পিতা-মোঃ আব্দুল আলিম, সাং-পশ্চিমচর গুলি, ফরিদপুর জেলা বোয়ালমারী থানাধীন বর্ণীর চর গ্রাম এলাকায় অবস্থান করছে।
পরবর্তীতে ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মামলার প্রধান আসামি এবং অজ্ঞান পার্টির মূল হোতা আসামী মোঃ আব্দুল্লাহকে ভিকটিমের চোরাই মালামালসহ আটক করে।
উদ্ধারকৃতর মালামালের মধ্যে আ্যাপলের স্মার্ট ওয়াচ, বিদেশি হাত ঘড়ি, বিভিন্ন ব্যক্তির ক্রেডিট কার্ড, মোবাইলের সিম কার্ড, বিদেশি পারফিউম, বিদেশি কসমেটিক, বিদেশি পোশাক, চকলেট, টর্চ লাইটসহ বিভিন্ন মালামাল। ভিকটিমের চোরাই উদ্ধারকৃত মালামালসহ আসামি আব্দুল্লাহকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র্যাব ফরিদুর-৮।















