ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের ১১ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১০৫৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের ১১ সদস্য গ্রেফতার
জেলা প্রতিনিধিঃফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের ১১ সদস্যকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা এ কথা জানান।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ সুনীল কুমার কর্মকার।
[irp]
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন ও পল্লীবেড়া গ্রাম থেকে ১১ জন বিকাশ প্রতারক চক্রের সদস্যকে আটক করা হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে ৩২টি মোবাইল সেট, ৫৮টি বিভিন্ন কম্পানির সিম উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ভাঙ্গা থানায় ২টি মামলা দায়ের করা হয়।
এছাড়া সম্প্রতি ফরিদপুরে অটোবাইক চালককে পুড়িয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
[irp]



















