ফরিদপুরে ১০ দিনের বৃক্ষ মেলা শুরু
- আপডেট সময় : ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১০৫৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে ১০ দিনের বৃক্ষ মেলা শুরু
ফরিদপুর প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। সবাইকে গাছ লাগাতে হবে ও পরিচর্যা করতে হবে এমন চেতনায় উদ্বুদ্ধকরণে সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসন ফরিদপুর উদ্যোগে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে দশ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) থেকে শুরু হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি শোভাযাত্রা বেড় করা হয়। শোভাযাত্রায় সরকারি বেসরকারি, রাজনৈতিক সংগঠন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা পৌর মেয়র অমিতাভ বোস।
বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার শামস সাদত মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন, সহকারি বন কর্মকর্তা মোস্তফা হোসেন।
এছাড়াও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জিয়াউল হক, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ সাঈদ আনোয়ার উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে গাছ বিতরণ করেন প্রধান অতিথি। মেলায় মোট ৩৩ টি স্টল অংশগ্রহণ করছে।

















