ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

ফেনীর ছাগলনাইয়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • / ১০৫০ বার পড়া হয়েছে

ফেনীর ছাগলনাইয়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধিঃফেনীর ছাগলনাইয়ায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বুধবার (১৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের বারিয়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মো. আরিফুর রহমান ও হাজেরা বেগম। নিহত অপর দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত একজন ফেনী সদর হাসপাতালে ভর্তি আছে। তার বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার বক্সমাহমুদে।

[irp]

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাগলনাইয়া থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শুভপুরের দিকে যাচ্ছিল। শুভপুরের বারিয়াপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান। নিহতদের মধ্য দুইজনের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে ও অপর দুইজনের মরদেহ ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ছাগলনাইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পিকআপভ্যানসহ চালক পালিয়ে গেছে। পুলিশ তাকে আটকের চেষ্টা করছে। এ ব্যাপারে মামালার প্রস্তুতি চলছে। নিহতদের সবার পরিচয় এখনো শনাক্ত হয়নি বলেও জানান তিনি।

[irp]

ট্যাগস :

ফেনীর ছাগলনাইয়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় : ০২:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১