ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীরতে বিদেশি মদসহ ধ ৪ মাদক ব্যবসায়ী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৪৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • / ১০৮২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

ফেনীর ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯ ক্যান বিদেশি বিয়ার, সাত বোতল মদ, এক কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৩ হাজার ২শ’ টাকা।

র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ীরা কুমিল্লা থেকে ট্রাকযোগে মাদক নিয়ে চট্রগ্রামের দিকে যাচ্ছে। র‌্যাবের একটি দল ফতেহপুরস্থ ঢাকা-চট্রগ্রামগামী হাইওয়ে রোডে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহজনক ট্রাককে থামানোর সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর ট্রাকসহ চার ব্যক্তিকে আটক করে।

আটকরা হলেন- মো. শরিফ রায়হান সরকার রুমান, মো. চাঁন মিয়া, রুহুল আমিন শাকিল, সজিবুর রহমান।

র‌্যাব ট্রাকে তল্লাশি করে চালকের সিটের পাশে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২৯টি ক্যান বিদেশি মদ (বিয়ার), সাত বোতল বিদেশি মদ, এক কেজি ৭শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

ট্যাগস :

ফেনীরতে বিদেশি মদসহ ধ ৪ মাদক ব্যবসায়ী

আপডেট সময় : ০৬:৪৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১