ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের Logo রণকৌশল পরিবর্তন করলো ইরান

ফেসবুক লাইভে এসে দা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি

News Editor
  • আপডেট সময় : ০৫:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • / ১১৭৩ বার পড়া হয়েছে

ফেসবুক ভিডিওতে রবিবার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন তালুকদার। তিনি তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar’ থেকে এই লাইভ ভিডিওটি প্রচার করেন। দেশের বিভিন্ন গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সম্প্রতি কালীপূজা এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক। এসময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি।

এ ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারো একটি লাইভ ভিডিওতে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান।

এ সময় তিনি বলেন, কারো চাপে এখন এ ভিডিওটি নির্মাণ করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সকল সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি।

তার দুটি ভিডিও সোমবার (১৬ নভেম্বর) বিকেল তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুক থেকে সরানো হয়নি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শহিদ আহমদ বলেন, ‘বিষয়টি আমার জানা ছিলো না। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এভাবে প্রকাশ্যে হুমকি অবশ্যই নিন্দনীয় বিষয়’।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, ‘বিষয়টি আমরা মাত্রই অবগত হলাম। সাইবার ফরেনসিকের কাছে ভিডিও লিঙ্কটি হস্তান্তর করা হয়েছে। আমরা অনুসন্ধান শুরু করেছি। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’।

আরো পড়ুন

‘খেলার কথা বিশ্বকাপে, আমি এখন ডেলিভারি বয়’

১৮২ রান সংগ্রহ করেছে লাহোর কালান্দার্স

পাকিস্তান ও ভারতকে হারানো সবসময়ই উপভোগ্য: তামিম

বিশ্বকাপজয়ী জুনিয়র টাইগার ক্রিকেটার সজিবের আত্মহত্যা

পিএসএল: রাত ৯টায় মাঠে নামছেন তামিম

ইংল্যান্ডের ক্ষেত্রে শর্ত শিথিল করল শ্রীলঙ্কা

বাংলাদেশের জন্য এক নিয়ম, ইংল্যান্ডের জন্য আরেক নিয়ম?

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দল পেলেন না রাজ্জাক-নাফীস-নাঈমরা

বিদেশি দলগুলো জানতে চায়, বাংলাদেশের ক্রিকেট জৈব সুরক্ষিত কিনা:বিসিবি

আইপিএলে আসছে নতুন দল

ফেসবুক লাইভে এসে দা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি

আপডেট সময় : ০৫:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০