ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় এনসিপির কর্মসূচি হতে দেওয়া হবে না: যুবদল

Astha DESK
  • আপডেট সময় : ০২:২৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১০২৩ বার পড়া হয়েছে

বগুড়ায় এনসিপির কর্মসূচি হতে দেওয়া হবে না: যুবদল

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার মাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬ টার দিকে দেশের বিরুদ্ধে চক্রান্ত, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বগুড়া শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (মোহাম্মদ আলী হাসপাতাল) মাঠ থেকে বের হওয়া যুবদলের বিক্ষোভ মিছিলের পূর্বে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আপনারা নিজেদের আচরণ শোধরান। অন্যথায় যুবদল আপনাদের প্রতিহত করতে বাধ্য হবে। বগুড়া বিএনপির ঘাঁটি। এটি তারেক রহমান, খালেদা জিয়া এবং ধানের শীষের ঘাঁটি। এই এলাকায় এনসিপির নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে যুবদল বগুড়ার মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।

সমাবেশে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, রাজনৈতিক অঙ্গনে কুরুচিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বগুড়ায় এনসিপির কর্মসূচি হতে দেওয়া হবে না: যুবদল

আপডেট সময় : ০২:২৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬