ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ: গবেষণাধর্মী স্মরণিকা প্রকাশ করবে সুপ্রিমকোর্ট

News Editor
  • আপডেট সময় : ১০:২৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গবেষণামূলক স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে সুপ্রিম কোর্ট জাজেজ কমিটি।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক সুপ্রিম কোর্ট জাজেজ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শনিবার (৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. শাহিনুর ইসলাম অংশগ্রহণ করেন।

সভার শুরুতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

জাজেজ কমিটির সদস্যরা বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের জন্য মাহবুবে আলম চিরস্মরণীয় হয়ে থাকবেন।

সভায় সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি গবেষণামূলক স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ: গবেষণাধর্মী স্মরণিকা প্রকাশ করবে সুপ্রিমকোর্ট

আপডেট সময় : ১০:২৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০