ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বসুরহাটে ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • / ১০৬০ বার পড়া হয়েছে

বসুরহাটে ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল

জেলা প্রতিনিধিঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তার ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গ্রামের বাড়ির সামনের সড়কের পাশ থেকে দু’টি অবিস্ফোরিত ককটেল, দুটি চকলেট বোমা ও একটি কার্তুজের খোসা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুন) রাত ১২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভূঞা আঞ্চলিক সড়কের পশ্চিম পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।

[irp]

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি ককটেল, দু’টি চকলেট বোমা ও একটি কার্তুজের খোসা জব্দ করেছে। কে বা কারা কেন এখানে এসব রেখেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

গত ১৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে সেতুমন্ত্রী ও আবদুল কাদের মির্জার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বাড়িতে প্রতিপক্ষের বিরুদ্ধে ককটেল হামলার অভিযোগ তোলেন আবদুল কাদের মির্জার ছোট ভাই সাহাদাত হোসেন।

[irp]

ট্যাগস :

বসুরহাটে ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল

আপডেট সময় : ০১:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১