ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বাগেরহাটে তালের শাঁস কাটা নিয়ে সংঘর্ষে ইউপি সদস্য নিহত

News Editor
  • আপডেট সময় : ১২:২৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / ১০৬২ বার পড়া হয়েছে

বাগেরহাটে তালের শাঁস কাটা নিয়ে সংঘর্ষে ইউপি সদস্য নিহত

বাগেরহাটে বিরোধপূর্ণ জমিতে থাকা তালগাছের শাঁস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফজলুর রহমান তরফদার (৬৫) নামে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৬ মে) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
এর আগে বিকেলে বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামে বিরোধপূর্ণ জমিতে থাকা তালগাছের শাঁস কাটতে গেলে ফজলুর রহমান ও প্রতিপক্ষ দেলোয়ার হোসেন গাজীদের মধ্যে মারামারি হয়। এসময় ফজলুর রহমান ও দেলোয়ার হোসেন গাজী আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফজলুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন তার স্বজনরা।
নিহত ফজলুর রহমান তরফদার বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামের বাসিন্দা। তিনি ডেমা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, ফজলুর রহমান বিরোধপূর্ণ জমির তালের শাঁস কাটতে গেলে দেলোয়ার ও তার তার ছেলে আব্দুল্লাহ গাজীসহ আরও কয়েকজন তাকে বাধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে ফজলুর রহমান ও দেলোয়ার হোসেন গাজী আহত হন।
নিহতের ছেলে গিয়াস তরফদার বলেন, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে দেলোয়ার হোসেন গাজীদের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছে। বিকেলে ওই জমিতে থাকা তাল গাছের শাঁস কাটতে যায়। তখন দেলোয়ার ও তার ছেলে আব্দুল্লাহ গাজীসহ আরও কয়েকজন আমার বাবাকে মারধর করে। পরে আমরা বাবাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। আমি এ হত্যার বিচার চাই।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে ফজলুর রহমান নামে একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফের কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
[irp]
ট্যাগস :

বাগেরহাটে তালের শাঁস কাটা নিয়ে সংঘর্ষে ইউপি সদস্য নিহত

আপডেট সময় : ১২:২৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১