ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত

Astha DESK
  • আপডেট সময় : ১০:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / ১০৭০ বার পড়া হয়েছে

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত

স্টাফ রিপোর্টারঃ

বান্দরবান জেলার রুমা উপজেলার রনিন পাড়া সংলগ্ন এলাকায় কেএনএফ’র একটি আস্তানায় সেনাবাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে। আজ রবিবার (১৯ মে) সকালে ওই এলাকার গভীর জঙ্গলে একটি আস্তানার খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী সেখানে অভিযান পরিচালনা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন গভীর অরণ্যে কেএনএস আস্তানা গেড়ে সেখানে অবস্থান করছে এমন খবর পেয়ে সকালে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফের দুই সদস্যের লাশ ও একজনকে গুলি বিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেও মারা যায়। নিহতদের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনার পর আশেপাশের পাড়াগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে। সেখানে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এদিকে নিহতদের লাশ উদ্ধারে সেখানে পুলিশ গিয়েছে। গত দুই ও তিন এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালি ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে ১৪ টি অস্ত্র গুলি ও ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর কেএনএফ এর তৎপরতা দমনে বান্দরবানের তিনটি উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। অভিযানে এ পর্যন্ত কেএনএফ এর পাঁচ সদস্য নিহত ও ৮২ জনকে আটক করা হয়েছে।

ট্যাগস :

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত

আপডেট সময় : ১০:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪