ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

কিশোরগঞ্জের নিকলী উপজেলা

বালু উত্তোলন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:২৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ১২৩৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট)  দুপুরে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে জানান নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন। এ ঘটনায় আহতদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন। এ নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেলের বিরোধ চলছিল।

এর জেরে দুপুরে গিয়াস উদ্দিন ও আজহারুল ইসলাম সোহেলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

নিকলি থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, এ ঘটনায় কেউ আটক হয়নি এবং কেউ কোনো অভিযোগ করেনি। পুলিশ ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘটনার ব্যাপারে জানতে বিএনপি নেতা গিয়াস উদ্দিন এবং উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেলের মোবাইলে কল করলেও তারা ফোন ধরেননি।

কিশোরগঞ্জের নিকলী উপজেলা

বালু উত্তোলন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় : ১২:২৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫