ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির আনন্দ মিছিলে অংশ নিতে গিয়ে নেতার মৃত্যু

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৪:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ১৪১৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিএনপির আনন্দ মিছিলে অংশ নিতে গিয়ে আল আমিন (৪০) নামে এক নেতা মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাটমহলে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সদস্য।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন জানান, ফ্যাসিস্ট সরকারের পতন ও পালান দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে একটি আনন্দ মিছিল আয়োজন করা হয়। বুরুদিয়া ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরের পাটমহলে পৌঁছালে আল আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত গরমে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিএনপি নেতৃবৃন্দ আল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

ট্যাগস :

বিএনপির আনন্দ মিছিলে অংশ নিতে গিয়ে নেতার মৃত্যু

আপডেট সময় : ০৪:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫