ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের বৈঠক

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০২:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক আজ। মঙ্গলবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংলাপ হবে। সরকারবিরোধী রাজনৈতিক মোর্চা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  বলেন, সংলাপে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপি জোটের সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ সংলাপে অংশ নেবেন।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম অংশ নেওয়ার কথা রয়েছে।

বিএনপি যখন রাজপথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন সমমনা দলগুলোর সঙ্গে এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

ট্যাগস :

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের বৈঠক

আপডেট সময় : ০২:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২