বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা
- আপডেট সময় : ১২:২৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
দুঃসময়ে কঠোর ত্যাগ পরিশ্রম বিসর্জন দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে যিনি সর্বদায় ঝাঁপিয়ে পড়েছেন, সেই লিডারের আজ সুসময়ে দলে জায়গা কই? যে লিডার নিজের ভবিষ্যৎ ভাবেন নাই। স্ত্রী সন্তানের কথা না ভেবে, সর্বোপরি দলের কথা ভেবে, দেশের কথা ভেবে, দেশের জনগণের কথা ভেবে প্রিয় দেশনেত্রীর কথা ভেবে স্বৈরাচারীর সঙ্গে কখনো আপোষ করেন নাই, আজ সেই লিডার এর জায়গা কোথায়?
এমনই মন্তব্য সোশাল মিডিয়া নিজ ভেরিফাই এফবি আইডিতে পোষ্ট করেছেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।
তিনি তার পোষ্টে যা লিখেছেন, তা পাঠকদের সামনে হুবুহু তুলে ধরা হলো,
প্রিয় নেতা, মাননীয় (প্রধানমন্ত্রী)
জনাব Tarique Rahman আজকের এই পবিত্র দিনটি আমাদের আজীবন স্মরণ হয়ে থাকবে আপনাকে দেশের দায়িত্ব পাওয়ায়, আপামর জনতা আজ আনন্দ উল্লাসে বিভোর হয়েছে, এবং এই দিনটি দেখার জন্য আমার না বলা অনেক কিছুই বিসর্জন দিয়েছি।
সর্বোপরি আমাদের কিছু চাওয়া পাওয়া নাই, শুধু এতোটুকুই বলবো দুঃসময়ে কিছু বসন্তের কোকিল দলের সাথে বেইমানি করেছে গাদ্দারি করেছে স্বৈরাচারীর ছায়াতলে থেকে সুবিধা নিয়েছে এই বসন্তের কোকিলরাই আবার ফ্যাসিবাদ পতনে পাল্টি মেরে সুসময়ে দলে ভিড়েছে তারাই এখন দলে সুবিধা নিতেছে এমপি হচ্ছে মন্ত্রীও হচ্ছে এমন সুবিধাবাদী বসন্তের কোকিল শত আসবে শত যাবে শত শত পাবেন, তাই আবার তাদের ভিড়ে আপনি দুঃসময়ের রত্নকে হারিয়েন না নয়তো আপনার আমার আমাদের এই প্রিয় দলটি ক্ষতিগ্রস্ত হবে,
যার কথা বলছিঃ
পার্বত্য চট্টগ্রামে ধানের শীষ আবাদকারী, সকল সম্প্রদায়ের সম্প্রীতির বাতিঘর। (২০০১-২০০৬) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন সময়ে, যিনি সুষম বন্টনের মহানায়ক হিসেবে পরিচিত। জননেতা Wadud Bhuiyan. আমজনতার চাওয়া পূর্ণ মন্ত্রী।


















