শিরোনাম:
বিএনপির বিক্ষোভ চলছে, জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:৩২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১১১৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।
এই কর্মসূচিকে কেন্দ্র করে জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শনিবার (১৩ ফেব্রয়ারি) সকাল ১০টায় সমাবেশ শুরুর কথা থাকলেও এর আগেই শুরু হয় বিএনপির প্রতিবাদ।
এই বিক্ষোভ ঢাকা মহানগরীসহ সারাদেশের মহানগর পর্যায়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছে। নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে পুরো প্রেসক্লাব ও আশপাশের এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব ও সচিবালয় এলাকা বন্ধ করে দিয়েছে পুলিশ।

















