ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বিদেশী পিস্তল হাতে ছবি মৎস্যজীবী লীগ নেতাকে বহিষ্কার

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

বিদেশী পিস্তল হাতে ছবি মৎস্যজীবী লীগ নেতাকে বহিষ্কার

আস্থা ডেস্কঃ

বিদেশী পিস্তল হাতে মৎস্যজীবী লীগ নেতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘটনায় জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান পরশ শিকদারকে অবশেষে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার দুপুরে এক লিখিত পত্রে এ তথ্য জানানো হয়। পরশ শিকদারের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।

পরশ শিকদারের বরাবরে প্রেরিত জেলা মৎস্যজীবী লীগের প্যাডে লিখিত ওই পত্রে বলা হয়, আগ্নেয়াস্ত্রসহ আপনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং গঠনতন্ত্র বিরোধী হওয়ায় আপনাকে সংগঠনের কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।

জানা গেছে, পরশ শিকদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা মৎস্যজীবী লীগ প্রথমে তাকে বহিষ্কারাদেশসহ কারণ দর্শানোর চিঠি দিলেও পরবর্তী সময়ে তাকে সরাসরি বহিষ্কার করা হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো: ফরিদ মিয়া বলেন, প্রথমে তাকে কারণ দর্শানোর জন্য বলা হলেও পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে সরাসরি বহিষ্কার করার নির্দেশ দেন। তিনি বলেন, যেহেতু তার হাতে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে বলে দলীয় নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠনের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি।

এবিষয়ে জানতে শুক্রবার দুপুরে পরশ শিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো চিঠি আমি হাতে পাইনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আসাদুজ্জামান পরশ শিকদারের দুটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, তিনি একটি বিদেশী পিস্তল হাতে প্রদর্শন করছেন। তার পেছনে তাকের উপরে আরো কয়েকটি রাইফেল সাজিয়ে রাখা। তবে এসব ছবি পাঁচ বছর আগে ঢাকার পল্টন এলাকার একটি বন্দুক বিক্রেতার দোকান থেকে তোলা বলে পরশ জানান। তার এক বন্ধু তাকে এয়ারগান কেনার জন্য ওই বন্দুকের দোকানে নিয়ে গেলে এরপর সেই দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা একটি বিদেশি পিস্তল হাতে নিলে তার ওই বন্ধু মোবাইল ফোন ক্যামেরায় ছবিটি তুলেছিল তিনি দাবী করে আসছেন।

প্রসঙ্গত কারনে উল্লেখ্য সম্প্রতি পরশ শিকদারসহ বোয়ালমারী উপজেলায় এর আগে দুই ছাত্রলীগ নেতা কোমরে পিস্তল গুজে এবং অস্ত্রসহ টিকটক ভিডিও করে সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছেন। এ রেশ না কাটতেই এবার আলোচনায় এলেন মৎস্যজীবী লীগ নেতা ? এসব ঘটনা প্রেক্ষিতে জেলার রাজনৈতিক অঙ্ঘনে এনিয়ে বেশ উদ্বেগ ছড়াচ্ছে বলে মনে করছেন অভিজ্ঞ রাজনৈতিক মহল।

ট্যাগস :

বিদেশী পিস্তল হাতে ছবি মৎস্যজীবী লীগ নেতাকে বহিষ্কার

আপডেট সময় : ০৭:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩