ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

বৃহস্পতিবার বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / ১০৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ দুদিন সরকারি ছুটির কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা পিছিয়ে গেছে। এ কারণে আরও কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে। পরীক্ষা নিরীক্ষা শেষ আগামী বৃহস্পতিবার নাগাদ হাসপাতাল থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে বাসায় আনা হতে পারে।

এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়া এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার গুলশানের ফিরোজার বাসার সব স্টাফ ইতোমধ্যে করোনামুক্ত হয়েছেন।

[irp]

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর নতুন কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন । সব মিলিয়ে নতুন কিছু বলার মতো অবস্থায় নেই।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল, অনেকটাই ভালো। যদিও ওনার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজও ডাক্তাররা তাঁকে দেখেছেন। কালও কিছু পরীক্ষা হবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্বাস্থ্য পরীক্ষার অগ্রগতি কিছুটা পিছিয়ে গেছে।

এ সপ্তাহের শেষদিকে খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন বলে জানান এই চিকিৎসক ।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিতসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পরে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিলো কিন্তু ফলাফল পজেটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।

ট্যাগস :

বৃহস্পতিবার বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

আপডেট সময় : ১১:২৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১