ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের

ব্যারিস্টার রফিক-উল হকের শারীরিক অবস্থার অবনতি হয়নি

News Editor
  • আপডেট সময় : ০২:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • / ১১১৭ বার পড়া হয়েছে

লাইফ সাপোর্টে থাকা প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের অবস্থার অবনতি হয়নি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজার এলাকায় আদ-দ্বীন হাসপাতালে তাকে দেখতে এসে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ তথ্য জানান।

৮৫ বছর বয়সী রফিক-উল হককে গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার এ হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

গাড়িচালকরা মাদকাসক্ত কিনা জানতে ডোপ টেস্ট করতে হবে: প্রধানমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক নাহিদ ইয়াসমিন বলেন, বার্ধক্যজনিত ব্যারিস্টার রফিক-উল হকের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তবে বৃহস্পতিবার (২২ অক্টাবর) তার শারীরিক অবস্থার অবনতি হয়নি।

১৯৬০ সালে কলকাতায় আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন রফিক-উল হক। ১৯৯০ সালে তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।
সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যারিস্টার রফিক-উল হক।

ওই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অনেক রাজনীতিবিদের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াই করেন।

ব্যারিস্টার রফিক-উল হকের শারীরিক অবস্থার অবনতি হয়নি

আপডেট সময় : ০২:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০