ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক পাচারকালে র্যাবের অভিযানে ২ মাদক কারবারী আটক ১টি সিএনজি জব্দ
- আপডেট সময় : ০৮:৪৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১০৬১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সদর থেকে ৭৯ বোতল ফেন্সিডিল ও ০২ বোতল বিদেশী মদ পাচারকালে ০২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প এবং ০১টি সিএনজি জব্দ।
গত ৩১ ডিসেম্বর দিবাগত রাত ১২.৩০ মিনিটে সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র্যাব -১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধীন মৈন্দ গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে রুবেল মিয়া(২৮), মোঃ আমিন মিয়া(২৩),কে আটক করা হয়। এসময় ধৃত আসামীদ্বয়ের দখলে থাকা সিএনজি তাল্লাশী করে ৭৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ০২ বোতল বিদেশী মদ উদ্ধার করে জব্দ করা হয়। এসময় তাদের সাথে থাকা ০১ টি সিএনজি জব্দ করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প।

জানা যায়, ধৃত আসামী উভয়ই ব্রাহ্মণবাড়িয়ার সদরে থাকে এবং তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে ফেন্সিডিল ও বিদেশী মদ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে বলে দুজন স্বীকার করে র্যাবের কাছে। র্যাব-১৪,সিপিসি-২,ভৈরব ক্যাম্প থেকে সাংবাদিকদের জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এবং আরো বলেন উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
পূর্ণিমা হোসাইন ভৈরব প্রতিনিধি/আস্থা
















