শিরোনাম:
ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত
Astha DESK
- আপডেট সময় : ১২:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ১০৬৬ বার পড়া হয়েছে
ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শনিবার (১২ আগস্ট) রাজস্থানের দিদওয়ানা-কুচামান জেলায় এ দুর্ঘটনা ঘটে।
ভ্যানটি দেদওয়ানা-কুচামান জেলায় পৌঁছলে বাসের সঙ্গে মুখোমুখি হয়। এতে একই পরিবারের সাতজন নিহত এবং আরও দু’জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
হতাহতরা সবাই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং সেখানে পৌঁছানোর আগেই তাদের বহনকারী ভ্যানটিকে একটি বাস চাপা দেয়।
রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই জানিয়েছেন, দেদওয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে এ ঘটনা ঘটে। আহত দুই যাত্রীকে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাদের জয়পুরে রেফার করা হয়েছে।সূত্র-এনডিটিভি।
















