ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

News Editor
  • আপডেট সময় : ০২:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • / ১১০৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন এক শিক্ষার্থী। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ঢাবির অনশনরত সেই শিক্ষার্থী। 

বাদীপক্ষের আইনজীবী সৈয়দা তাছলিমা কাওয়াকিবি তণ্বী এ তথ্য জানান।

মামলায় অভিযোগ করা হয়, ভিপি নুর গত ১২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে তার ফেসবুক আইডি থেকে যে ভিডিও প্রকাশ করেন, সেখানে তিনি বাদী সম্পর্কে যেভাবে কথা বলেছেন, তা অপমানজনক, মানহানিকর এবং আক্রমনাত্মক।

পুলিশ ফাঁড়িতে নির্যাতন: কবর থেকে তোলা হবে রায়হানের লাশ

আরও বলা হয়, আসামি ছাত্র অধিকার পরিষদ নামীয় একটি সংগঠনের নেতা। তার এমন উসকানিমূলক বক্তব্যগুলো আক্রমণাত্মক, বিরক্ত, অপমান, অপদস্ত ও সমাজে হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে প্রকাশ ও প্রকাশ করে বাদীকে ও তার পরিবারকে প্রতিবেশীদের সঙ্গে বা সমাজের সঙ্গে শত্রুতা ও ঘৃণা সৃষ্টি করে সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটায়। বাদীর সুনাম নষ্ট করে ও মানহানি করে। যা ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এজাহারে বাদী বলেন, এ ঘটনার বিষয়ে গত ১১ অক্টোবর শাহবাগ থানায় বাদী মামলা করতে যান। থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী। সেক্ষেত্রে দেখা যায়, ঘটনা ঘটার একদিন আগেই বাদী থানায় মামলা দায়ের করতে থানায় যান।

এসময় নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

আদালত মামলার আবেদনের শুনানি নিয়ে এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, আজই সেই আদেশ দিতে পারেন বিচারক।

এর আগে গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলায় নুরসহ এই ছয়জনকে আসামি করা হয়। পরে ওই মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নামলে ভিপি নুরসহ ছয়জনকে আটক করে পুলিশ।

ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আপডেট সময় : ০২:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০