ভূরুঙ্গামারীতে ছুরিকাঘাত করে কাঁচামাল ব্যবসায়ীর টাকা ছিনতাই
- আপডেট সময় : ১২:৫৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১০২৩ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে ছুরিকাঘাত করে কাঁচামাল ব্যবসায়ীর টাকা ছিনতাই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছুরিকাঘাত করে করিম উদ্দিন (৬৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীর প্রায় ২৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে দূর্বৃত্তরা। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
আক্রান্ত ওই ব্যক্তি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের (১নং ওয়ার্ডের) ছোটখাটামারী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভূরুঙ্গামারী বাজারের কাঁচামাল ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ভূরুঙ্গামারী বাজারের কাঁচামালের দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফেরার পথে রাত ৯ টার দিকে সদর ইউনিয়নের মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে বাঁশঝাড়ের নীচে পৌছলে ৪-৫ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার কাছে থাকা প্রায় ২৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে করিম উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী হাাসপাতালে নিয়ে যায়। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করা হয়।
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা ডাক্তার জুবায়ের হোসেন বলেন, রোগীর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আঘাত প্রাপ্ত স্থানে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন,
ঘটনাটি থানায় কেউ জানায়নি। আপনার মাধ্যমে জানতে পারলাম। লিখিত অভিযোগ দিলে গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখা হবে।
দৈনিক আস্থা/এমএইচ




















