ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভেড়ামারায় বিএনপির নেতা কার্যালয়ে হামলা: দোকানী গুলিবিদ্ধ

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১০১৮ বার পড়া হয়েছে

ভেড়ামারায় বিএনপির নেতা কার্যালয়ে হামলা: দোকানী গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এসময় স্থানীয় এক দোকানদার গুলিবিদ্ধ হয়।

শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ভেড়ামারার দক্ষিণ রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা যায়, শনিবার (৭ মার্চ) রাত ৯ টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিসে এসে তাকে গালিগালাজ করে।

এসময় তারা উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জ্বল স্বর্ণকারকে খুঁজতে থাকে। এরপর অফিস লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি ছুড়ে ও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের পার্শ্ববর্তী স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ভেড়ামারার ব্যবসায়ী আবুল হোসেন বলেন, আজ সারাদিনই ভেড়ামারার অবস্থা উত্তপ্ত ছিল। সকালে উপজেলার বাহাদুরপুরে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। দুপুরের পর বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ার বালুঘাটে বিএনপির একটি পক্ষ অন্য পক্ষের অফিস ভাঙচুর করে। এ সময় বেশ কয়টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। মূলত আগের ঘটনার প্রতিফলনই রাতে ঘটেছে।

গুলিবিদ্ধ চা দোকানী শুকুর আলী বলেন, হঠাৎ করে ছোট একটি গুলি এসে আমার গলায় লাগে। বেশ কয়েকজন দুর্বৃত্ত অফিসে গুলি ও ককটেল বিস্ফোরণ করে স্থান ত্যাগ করে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু বলেন, আমার অফিসে দুর্বৃত্তরা গুলি ও ককটেল ছুড়েছে। চা দোকানি শুকুর আলী গুলিবিদ্ধ হয়েছে। তারা আমার অফিস গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আমি রাজনীতির পাশাপাশি প্রথম শ্রেণীর ঠিকাদার। শত্রুতা বসত কেউ এমন কাজ করেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ভেড়ামারার দক্ষিণ রেলগেট এলাকায় দুর্বৃত্তরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে একজন আহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পুলিশ দুর্বৃত্তদের ধরার জন্য কাজ করছে।

দৈনিক আস্থা/এম এইচ

ট্যাগস :

ভেড়ামারায় বিএনপির নেতা কার্যালয়ে হামলা: দোকানী গুলিবিদ্ধ

আপডেট সময় : ০২:৫৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬