শিরোনাম:
ভোলায় একটি বাগান থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭১ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
ভোলায় একটি বাগান থেকে মো. জাকির হোসেন (৪০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত জাকির হোসেন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রতনপুর গ্রামের রতন ব্যাপারীর ছেলে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে মৃত্যু রহস্য জানা যাবে।


























