ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মন্ত্রীর মাথায় হলুদের গুঁড়া ছিটালেন ক্ষুব্ধ যুবক

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

মন্ত্রীর মাথায় হলুদের গুঁড়া ছিটালেন ক্ষুব্ধ যুবক

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজস্বমন্ত্রী রাধাকৃষ্ণ ভিকে পাটিলের ওপর হলুদের গুড়া ছিটিয়েছে ক্ষুব্ধ যুবক।
গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) সোলাপুর বিভাগের সরকারি রেস্ট হাউজে এ ঘটনা ঘটে।

মহারাষ্ট্রের রাখাল সম্প্রদায়ের ওই ব্যক্তি মন্ত্রীর হাতে একটি কাগজ দিয়েছেন। মন্ত্রী চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সেটি পড়া ‍শুরু করেন। ঠিক তারই একপর্যায়ে নিজের পকেট থেকে হলুদের গুঁড়া বের করে মন্ত্রীর মাথার ওপর ছিটিয়ে দেন ক্ষুব্ধ যুবক শেখড় বাঙ্গালে। পরে মন্ত্রীর দেহরক্ষী ও সমর্থকরা ওই ব্যক্তিকে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে লাথি ও কিল-ঘুষি মারেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে শেখড় বাঙ্গালে মহারাষ্ট্রসহ পুরো ভারতের রাখাল সম্প্রদায়ের অধিকার রক্ষা ও প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। শুক্রবার তিনি ও তার সম্পদ্রায়ের আরেক ব্যক্তি তাদের জন্য কোটা সংরক্ষণ বৃদ্ধির দাবি নিয়ে মন্ত্রীর কাছে এসেছিলেন।

তিনি বলেছেন, নিজ সম্প্রদায়ের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এমন কাজ করেছেন। তার দাবি, রাখাল সম্প্রদায়ের লোকজন স্কেজিউলড ট্রাইবের অধীনে আরও বেশি কোটা বরাদ্দের যে দাবি জানিয়ে আসছে, তা সরকারক মানতে হবে। যদি তাদের দাবি না মানা হয়, তাহলে মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের অনুষ্ঠানে তাদের সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়ে কালো কালি ছুড়ে মারবে বলে হুমকিও দেন তিনি।

তবে এ ঘটনায় কিছু মনে করেননি বলে জানিয়েছেন রাজস্বমন্ত্রী রাধাকৃষ্ণ। তার দাবি, বিভিন্ন ধর্মীয় রীতিনীতিতে হলুদের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। সুতরাং এতে লজ্জ্বার কিছু নেই। এছাড়া মন্ত্রী তার সঙ্গে এমন আচরণ করা ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা বা তাকে হেনস্তা না করার নির্দেশ দিয়েছেন। সূত্র-ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ট্যাগস :

মন্ত্রীর মাথায় হলুদের গুঁড়া ছিটালেন ক্ষুব্ধ যুবক

আপডেট সময় : ১১:০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩