ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় নৃশংস কাণ্ড, হত্যার পর আগুনে পোড়ানো হয় মরদেহ উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:০০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

মাগুরা সদর উপজেলার দারিয়াপুর গ্রামে আজ সোমবার সকালে অজ্ঞাত ব্যক্তির অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। নৃশংস এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে গ্রামবাসী।

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, দারিয়াপুর গ্রামের নবগঙ্গা নদীর পাড়ে আবু তাহেরের বাগানে সোমবার সকালে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে যায়। এ সময় আগুনে পোড়া বাঁশের কঞ্চি ও পাতার মাঝে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসী আশঙ্কা করছেন দূরবর্তী কোনো এলাকা থেকে ওই ব্যক্তিকে হত্যা করে রাতের বেলা এ গ্রামে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। পরবর্তীতে ডিএনএ টেস্টের মাধ্যমে তাকে শনাক্তের ব্যবস্থা করা হবে।

ট্যাগস :

মাগুরায় নৃশংস কাণ্ড, হত্যার পর আগুনে পোড়ানো হয় মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:০০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১