শিরোনাম:
মাটিরাঙ্গায় ইফতার সামগ্রী বিতরণ করেছে ৪০ বিজিবি পলাশপুর জোন
Astha DESK
- আপডেট সময় : ০৪:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১১১৪ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় (৪০ বিজিবি) পলাশপুর জোন এর আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) কর্তৃক পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (২১ মার্চ) সকালের দিকে, পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)’র জোন কমান্ডার লে. কর্ণেল সোহেল আহমেদ পিএসসি উপস্থিত এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা এবং গোমতি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার এতিম ও অসহায় দুই শতাধিক শিক্ষার্থী এবং এলাকার পাহাড়ী-বাঙ্গালী, গরীব, দুঃস্থ অসহায়দের মাঝে ২শ প্যাকেট খাদ্য ও ইফতার সামগ্রী এবং ৬ জন অসুস্থ ব্যাক্তিকে চিকিৎসার নিমিত্তে আর্থিক অনুদান প্রদান করা হয়।























