ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন:২১ অনুষ্ঠিত

News Editor
  • আপডেট সময় : ০২:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন:২১ অনুষ্ঠিত

মুহাম্মদ রেজাউল করিম, উপজেলা প্রতিনিধি(দৌলতপুরে, মানিকগঞ্জ)

মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন:২১ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় বুধবার বিকেল সাড়ে ৩টায় মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, লেফটেন্যান্ট কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, পৌর মেয়র মো. রমজান আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মমিন উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এর পরই বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ম্যারাথন দৌড় শুরু করা হয়। দৌড়ে বিভিন্ন শ্রেণি ও পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন। প্রতিযোগীরা শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম থেকে শুরু করে জেলা শহরে অভ্যন্তরে পাঁচ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে পৌঁছান।

নির্দিষ্ট দুরত্বের এই ম্যারথন প্রতিযোগিতায় ২৩ মিনিট ১৮ সেকেন্ড সময়ে সিঙ্গাইর ডিগ্রী কলেজের শিক্ষার্থী অমিত হাসান প্রথম স্থান অধিকার করেন। এ ছাড়া জেলা পুলিশের সদস্য গোলাম রসুল দ্বিতীয় এবং ক্রীড়াবীদ মামুন হোসেন তৃতীয় হন। পরে বিজয়ীদের ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

মো. অমিত হাসান জানায়, আমি চা বিক্রি করে ইন্টারে সায়েন্স নিয়ে পড়াশুনা করছি। আমার আশা আছে আমি দৌড় এর মাধ্যমে বাংলাদেশে পরিচিতি লাভ করব। আজ ম্যারাথনে অংশ নিতে পেরে ও প্রথম স্থান অধিকার করায় আমি খুবই আনন্দিত।

বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়াম মো. নাজিম-উদ-দৌলা জানান, মানিকগঞ্জে এমন একটি ম্যারাথনে সকলের অংশগ্রহণে আনন্দিত। এতে ১০ হাজার মানুষ একত্রিত হয়েছে। ম্যারাথন মন ও শরীর সুস্থ রাখে।

দেশব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে প্রায় ১০ লাখ মানুষ ডিজিটাল রেজিস্ট্রেশন করেছেন বলেও জানান তিনি।

ট্যাগস :

মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন:২১ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১