ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন Logo হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা আটক Logo রংপুরে হরতালের ডাক দিয়েছে সাধারণ ভোটাররা Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী

মার্কিন নির্বাচন:গত ১২০ বছরেও এত আমেরিকান ভোট দেননি

News Editor
  • আপডেট সময় : ১০:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / ১১৪৯ বার পড়া হয়েছে

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ১৬ কোটির বেশি আমেরিকান ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইলেকশনস প্রজেক্টের দেয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, গত ১২০ বছরের কোনো ভোটে এত আমেরিকান ভোট দেননি। এবার দেশটির ৬৬ দশমিক ৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন; যা ১৯০০ সালের পর এযাবৎকালের সর্বোচ্চ।

ইউএস ইলেকশনস প্রজেক্টের ওয়েবসাইটে দেয়া তথ্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এর ১৯০০ সালের নির্বাচনে সর্বোচ্চ ৭৩ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছিল।

ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী উইলিয়াম জেনিংস ব্রায়ানকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রিপাবলিকান উইলিয়াম ম্যাককিনলি।

ইলেকসনস প্রজেক্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক মাইকেল ম্যাকডোনাল্ড বুধবার এক টুইট বার্তায় লিখেছেন, ‘গত ১২০ বছরের মধ্যে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছে। এখনও অনেক ব্যালট গণনা করা হয়নি। আগামী সপ্তাহে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। আমি হালনাগাদ তথ্য জানানো অব্যাহত রাখবো।’

নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ট্রাম্প

মহামারি করোনার সংক্রমণ নিয়ে শঙ্কায় ব্যাপক হারে আগাম ও ডাকযোগে ভোট কারণে এ বছর যে ভোট পড়ার ক্ষেত্রে রেকর্ড হবে এমন অনুমানের কথা আগেই জানিয়েছিলেন নির্বাচনী পর্যবেক্ষকরা।

এ ছাড়া চলতি বছর রেকর্ড দশ কোটিরও বেশি আমেরিকান আগাম ভোট দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, বিগত মার্কিন নির্বাচনগুলোতে ভোট পড়ার হার ছিল ৬০ শতাংশের আশপাশে।

এ দিকে যুক্তরাষ্ট্রে এবার রেকর্ড ভোট পড়লেও এখনও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প কিংবা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কেউই জয়ী হননি। তাদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। বিশেষ করে জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান এবং উইসকনসিনের মতো ব্যাটলগ্রাউন্ডে দুজনের ব্যবধান খুব অল্প।

মার্কিন নির্বাচন:গত ১২০ বছরেও এত আমেরিকান ভোট দেননি

আপডেট সময় : ১০:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০