ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

মাস্ক না পড়ায় ৩০ যুবককে রোদে বসিয়ে শাস্তি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় মাস্ক না পরায় ৩০ যুবককে ২০ মিনিট রোদে বসিয়ে শাস্তি দিয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা জেলাজুড়ে পুলিশের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ পথচারী ও বিভিন্ন মানুষের মাঝে সচেতনতা ও মাস্ক বিতরণ করেন। যারা মাস্কবিহীন রাস্তায় চলাচল করছে তাদের আটক করে থানা চত্বরে প্রায় ২০ মিনিট রোদে বসিয়ে রাখা হয়। পরে তাদের মাঝে মাস্ক বিতরণ করে ছেড়ে দেওয়া হয়।

[irp]

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানা পুলিশ সকালে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে।

এ সময় যারা মাস্কবিহীন রাস্তায় চলাচল করেছেন তাদের আটক করে থানা চত্বরে রোদে ২০ মিনিট বসিয়ে রাখা হয়। তারপর তাদের সচেতনামূলক নির্দেশনা দিয়ে মাস্ক দেওয়া হয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :

মাস্ক না পড়ায় ৩০ যুবককে রোদে বসিয়ে শাস্তি

আপডেট সময় : ১১:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১