ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’ Logo পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত-৩

মুক্তির অপেক্ষায় অপুর ‘শর্টকাট’

News Editor
  • আপডেট সময় : ০২:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১০৮ বার পড়া হয়েছে

মুক্তির অপেক্ষায় অপুর ‘শর্টকাট’

বিনোদন প্রতিবেদক : ২০১৮ সালের জুনে কলকাতার ‘শর্টকাট’ নামের নতুন একটি ছবিতে কাজ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবির দৃশ্যধারণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে; চলছে ডাবিং। ১০ ফেব্রুয়ারি কলকাতায় গিয়ে ডাবিং করে এসেছেন অপু বিশ্বাস। কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে করা এ সিনেমাতে অপু অভিনয় করেছেন নূরজাহান চরিত্রে। ছবিটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল। এর আগে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র পরিচালনা করে পরিচিতি পাওয়া সুবীরের এটিই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। কলকাতার অভিনেতা গৌরব চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপু বলেন, এ সিনেমার গল্পটি অসাধারণ।

এতে নূরজাহান চরিত্রে অভিনয় করেছি। এটি একটি চমৎকার চরিত্র। আমরা সবাই অনেক আনন্দের সঙ্গে কাজটি করছি। কলকাতার সিনেমাতে আমার প্রথম কাজ এটি। আশা করি, সিনেমাটি দর্শক পছন্দ করবেন। ছবিটি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা। মার্চের মধ্যেই ছবির যাবতীয় কাজ শেষ হবে। এক বিত্তবান পরিবারের এক ছেলে আর ঠিক পাশের বস্তিতে থাকা আরেকটি ছেলের গল্পে নির্মাণ করা হয়েছে ছবিটি। এই চলচ্চিত্রের মধ্য দিয়েই টালিগঞ্জের চলচ্চিত্রে পা ফেলেছেন অপু। গৌরব-অপু ছাড়াও এতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়; বাংলাদেশ থেকে আছেন অরিন, রেবেকা রউফ, গৌতম সাহা। উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত ‘প্রিয় কমলা’ ও দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন। এছাড়া বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারী অনুদানের ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ।

ট্যাগস :

মুক্তির অপেক্ষায় অপুর ‘শর্টকাট’

আপডেট সময় : ০২:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১