ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুর ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি, আহত -৫

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:২৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছে ৫ জন।

গতকাল বুধবার বিকালে চকশ্যাম নগর খেলার মাঠে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের আঙ্গুর আলীর ছেলে তারিক (২২), একই গ্রামের আজগর আলীর ছেলে আরিফ (৩২), আবুসিদ্দীকির ছেলে শামিম (২৫) ও আসাদ (২২), জিয়ারুল ইসলামের ছেলে রাকিব (২০)।

ঘটনা সূত্রে জানা যায়, মেহেরপুর চকশ্যামনগর খেলার মাঠে হাজী রহিম মন্ডল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়। এই খেলায় গতকাল বুধবার বিকালে একদিকে অংশগ্রহণ করে চকশ্যামনগর একাদশ ও অপরদিকে অংশগ্রহণ করে রাজাপুর একাদশ। খেলার মাঝখানে রাজাপুর একাদশ ফিল্ডিং করলে বেশকিছুক্ষণ খেলা চলে এক পর্যায়ে ওয়াইড বলকে কেন্দ্র করে আম্পায়ার লালন ও আতিয়ারের সাথে কথা কাটাকাটির সূত্র ধরে মারামারি হয়।

এ সময় রাজাপুর একাদশের ৫ জন আহত হয়। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আছে।

ট্যাগস :

মেহেরপুর ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি, আহত -৫

আপডেট সময় : ০৪:২৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১