ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

মেহেরপুরে পানির ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি :

মেহেরপুর শহরের বেড়পাড়ায় একটি বাড়ির ছাদের পানির ট্যাংক থেকে রাকিবুল ইসলাম (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর থানা পুলিশের একটি দল ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। নিহত রাকিবুল ইসলাম বেড়পাড়ার আরমান আলীর ছেলে। নেশাগ্রস্ত অবস্থায় তিনি পানির ট্যাংকিতে পড়ে মারা যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, বেড়পাড়ার বকুল হোসেনের বাড়ির ছাদে পানির ট্যাংকিতে রাকিবুলের মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। রাকিবুলের বাড়ি বকুলের বাড়ির পাশেই। গত শনিবার রাতের কোনো এক সময় তিনি ট্যাংকির পানিতে ডুবে মারা যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

মেহেরপুরে পানির ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১