ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে এক নারী নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে বাস-সিএনজি সংঘর্ষে ফাতেমা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি ড্রাইভারসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।বুধবার (২০জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের শেখ বাজারের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফাতেমা ইশ্বরগঞ্জ উপজেলার ভাটির চর নওপাড়া গ্রামের উসমত আলীর স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী শালবন পরিবহণের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী ফাতেমা নিহত হন। সিএনজির ড্রাইভারসহ অপর ৫ জন গুরুতর আহত হন।

ঘটনাস্থলে থেকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় ত্রিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা।

ট্যাগস :

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে এক নারী নিহত

আপডেট সময় : ১১:১৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১