ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

যশোরে ট্রাকচাপায় যবিপ্রবির ছাত্রীসহ নিহত ৩

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / ১০৬২ বার পড়া হয়েছে

যশোরে ট্রাকচাপায় যবিপ্রবির ছাত্রীসহ নিহত ৩

মোঃ ওসমান গনি/যশোরঃ

যশোরের চুড়ামনকাঠিতে বিএডিসির ট্রাকের চাপায় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) এক ছাত্রীসহ ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছে। আজ রোববার (১ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে চুড়ামনকাঠি বাজারে এই দূূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন।

নিহতরা হলেন, আমবটতলা এলাকার ভ্যানচালক মাসুম (২৩), ও সদর উপজেলার কমলপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম (৫৫) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শেখ মিজানুর রহমানের মেয়ে ফারজানা সুমি (২৫)। নিহত সুমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পেট্রোলিয়াম ও মাইনিস ইন্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং আহত নড়াইলের ইসাহাক আলীর ছেলে মুত্তাসিন বিল্লাহ (২৫)। তিনি যবিপ্রবির মাস্টার্সে অধ্যায়নরত।

প্রত্যক্ষদর্শী নিহত জোহরা বেগমের স্বামী আমজাদ আলী জানান, চুড়ামনকাঠি থেকে ভ্যানযোগে চুড়ামনকাঠি-চৌগাছা আঞ্চলিক সড়ক দিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহীনের ইটভাটার নিকটে পৌঁছালে বিপরীতমুখী বিএডিসির একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আমার স্ত্রীসহ ভ্যানচালক ও যবিপ্রবির শিক্ষার্থী নিহত হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

ট্যাগস :

যশোরে ট্রাকচাপায় যবিপ্রবির ছাত্রীসহ নিহত ৩

আপডেট সময় : ০৯:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩