যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- আপডেট সময় : ০৯:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৪০ বার পড়া হয়েছে
যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি প্রার্থী এ টি এম আজহারুল ইসলামের হাতে ফুল দিয়ে যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে বদরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহাদতের নেতৃত্বে এ টি এম আজহারুল ইসলামের বাসভবনে এসে ফুল দিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
যোগদান শেষে যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহাদাত হোসেন বলেন, ‘যুবদল ছেড়ে জামায়াতে আসার জন্য আমাদের কেউ উদ্বুদ্ধ করেননি। আমরা স্বেচ্ছায় আজকে এখানে এসে এ টি এম আজহারুল ইসলামের হাতে ফুল দিয়ে জামায়াতে যোগদান করেছি।
বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ছেড়ে জামায়াতে কেন এসেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা ব্যক্তি আদর্শে বিশ্বাসী। ব্যক্তি আদর্শ দিয়ে বাস্তব জীবনের প্রশান্তি অর্জন করা সম্ভব, কিন্তু পরকালে ব্যক্তি আদর্শ কোনো কাজে আসবে না।



















