ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাঙামাটি কাপ্তাই হ্রদে ডুবে এক কিশোরের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

রাঙামাটি কাপ্তাই হ্রদে ডুবে এক কিশোরের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটির রিজার্ভ বাজার এলাকায় আজ শুক্রবার (২৩-জুন) কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম তন্ময় বড়ুয়া মুম (২০)।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, শুক্রবার বিকেলে শহরের রিজার্ভ বাজার ১ং পাথর ঘাটার বাসিন্দা নেপাল বড়ুয়ার ছেলে তন্ময় বড়ুয়া মুম বন্ধুদের সাথে হ্রদ পাড়ের বালুচরে ফুটবল খেলতে যায়। রোজকার মতো খেলা শেষে বন্ধুরাসহ কাপ্তাই হ্রদে গোসল করতে নামেন। সাঁতার না জানার কারণে সে পানিতে ডুবে যায়। আনুমানিক সাড়ে ৬ টার সময় তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের সাঁতার না জানার বিষয়টি নিহতের পিতা নেপাল বড়ুয়াও নিশ্চিত করেছেন।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুলিশ তদন্তে নেমেছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

ট্যাগস :

রাঙামাটি কাপ্তাই হ্রদে ডুবে এক কিশোরের মৃত্যু

আপডেট সময় : ১০:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩