রাঙ্গামাটি শক্তিমান চাকমা হত্যা মামলায় গ্রেফতার ১
- আপডেট সময় : ০১:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১০৭০ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃরাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের আহ্বায়ক তপনজ্যোতি চাকমা বর্মার হত্যা ঘটনায় মিন্টু চাকমা (৩৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় একটি এলপি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, নোটবুক ও পাঁচটি মোবাইল সিম জব্দ করা হয়।
শুক্রবার (৭ মে) রাতে নানিয়ারচরের বেতছড়ির ১৮ মাইলে নিজ বাসা থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় তাকে।
[irp]
গ্রেফতার মিন্টু চাকমা প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফের সদস্য।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ও সেনা জোনের যৌথ সহায়তায় নানিয়ারচর থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামিকে নিজ বাসা থেকে গ্রেফতার করে। এসময় তার শয়নকক্ষ থেকে অস্ত্র ও যাবতীয় সরঞ্জামাদি জব্দ করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতি-জেএসএসের (এমএন লারমা) সহ-সভাপতি শক্তিমান চাকমাকে হত্যা করা হয়।
























