ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

রাঙ্গামাটিতে রক্ত ঝড়ছে মুক্তিযোদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • / ১১১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

রাঙামাটির লংগদুতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্ত ঝরছে মুক্তিযোদ্ধার। বর্তমানে আহত মুক্তিযোদ্ধা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বীর মুক্তিযোদ্ধার ছেলে লোকমান হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী ইব্রাহীমের ৬-৭টা গরু আমাদের বসতবাড়ির আঙ্গিনায় ঢুকে শাক সবজি ও গাছপালা নষ্ট করে। এ বিষয়ে ইব্রাহীমকে গরু নিয়ে যেতে বললে বাকবিতণ্ডা শুরু হয়।

এসময় প্রতিবেশী ইব্রাহীম তার ছেলে মোমিন ও স্ত্রীসহ ৫জন মিলে আমার বাবার ওপর হামলা করে। হামলায় আমার বাবার খোরশেদ আলম (৭০) নাক, ঠোঁট ফেটে যায় এবং দুটি দাঁত পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

পরে চিকিৎসকরা তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। তাঁর নাক ও ঠোঁটে ৭টি সেলাই দেয়া হয়েছে। তিনি বর্তমানে খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উপজেলার আটারকছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমকে কয়েক জন প্রতিবেশী পিটিয়ে জখম করেছে উল্লেখ করে লংগদু থানার ওসি আরিফুল আমিন বলেন, এ বিষয়ে আহত মুক্তিযোদ্ধার ছেলে লোকমান হোসেন বাদী হয়ে ৫জনকে আসামি করে মামলা করেছে।

আসামিদের আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

রাঙ্গামাটিতে রক্ত ঝড়ছে মুক্তিযোদ্ধার

আপডেট সময় : ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১