ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রাজধানীতে তিন বাসে আগুন

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

রাজধানীতে তিন বাসে আগুন

স্টাফ রিপোর্টারঃ

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর পূর্বঘোষিত অবরোধ শুরুর আগেই রাজধানীতে তিন বাসে আগুন দেয়া হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এঘটনা ঘটে। পরে তিন স্থানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদনী চকের গেটের সামনে মিরপুর লিংক বাসে, এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান মার্কেটের সামনে গ্রিন ইউনিভার্সিটির বাসে এবং সায়দাবাদ ফ্লাইওভারের নীচে জনপদ মো‌ড়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এলিফ্যান্ট রোডে একটি বাসে আগুন দেয়া হয়। এর পাঁচ মিনিট পরই নিউমার্কেট এলাকায় দ্বিতীয় বাসে আগুন দেয়ার ঘটনাটি ঘটে। এরপরই পাওয়া যায় জনপদ মো‌ড়ের বাসে আগুনের খবর।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি ৩য় দফায় দুই দিনের অবরোধ ডেকেছে।

ট্যাগস :

রাজধানীতে তিন বাসে আগুন

আপডেট সময় : ০৯:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩