রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: আটক-৪৩
- আপডেট সময় : ০৬:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: আটক-৪৩
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার হাজারীবাগ থানার বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃরা হলো- রাসেল (৩৬), কামরান সরকার অ্যানি (২৫), তৌফিকুজ্জামান পলাশ (২৬), মোহাম্মদ আলী (৫৫), মোঃ রাব্বি (১৯), মোঃ সেলিম, মোঃ রাব্বি (২১), মেহেদী হাসান রনি (২১), মোঃ ইয়াসিন হোসেন রাহাত (২৪), শুভ হাওলাদার (২৫), মোঃ চন্দন (২৫), আব্দুর রহমান (২২), আব্দুল্লাহ (২৩) ও মোঃ শাহজাহান (৪৫)। মোঃ মাসুম (২৩), মোঃ শুভ (২০), মোঃ মাহমুদুল হাসান (১৮), মোঃ কিবরিয়া (১৯), মোঃ মোস্তাক (২২), মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম (৩০), মোঃ জাহিদ (৬১), আব্দুল কাদের (৫৯), মোঃ রাকিব হোসেন (৩০), মোঃ জনি (২৬), তাসভীর রহমান (১৯), মোঃ ফারুক হোসেন (৩২), মোঃ রিফাত (১৯), তন্ময় ওরফে রিয়াজ (২২), মো. দেলোয়ার হোসেন (৫১), মো. তুষার (১৮), আবির (২০), মোঃ রিফাত মোল্লা (২০), সাব্বির হোসাইন (২০), মো. শাকিল (২৩), মোঃ লিটন (৪৫), মোঃ ফারুক (৩০), মোঃ সজীব (২১), মোঃ শাহিন হোসেন (৩০), মোঃ রাশেদ (২৫), সাব্বির (২৩), মোঃ ওমর ফারুক ওরফে মামুন (৪৯), দেবায়িশ বিশ্বাস (২৩), তৌফিকুজ্জামান পলাশ (২৬), মোহাম্মদ আলী (৫৫), মোঃ রাব্বি (১৯), মোঃ সেলিম, মোঃ রাব্বি (২১),
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার পরিচালিত ওই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩৩ পুরিয়া গাঁজা ও ২৭টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ইতিমধ্যেই আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
দৈনিক আস্থা/এমএইচ








