ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

রাজধানীতে সেপটিক ট্যাংক থেকে দুই লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

রাজধানীতে সেপটিক ট্যাংক থেকে দুই লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর উত্তরখানে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে যাওয়া দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার (২৮মে) বেলা ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো-গাইবান্ধা জেলায় বাসিন্দা মোঃ আবদুস সামাদ (৫৫) ও মধু মিয়া (৪২)। লাশ স্থানীয় থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে উত্তরখান মাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিক আটকা পড়েন। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।

উত্তরখান থানার ওসি কাজী আবুল কালাম বলেন, সকাল ১০টার দিকে খবর পাই উত্তরখানের বাবুর্চি মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। বিষাক্ত গ্যাসের কারণে তারা আর ওপরে উঠতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে দুজনের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, দুই শ্রমিকের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগস :

রাজধানীতে সেপটিক ট্যাংক থেকে দুই লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩