ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রাজবাড়ীতে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৮:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধিঃ

গড়াই নদীর খাসজমি দখলকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের শ্রমিক লীগের সহ-সভাপতি আজিজ মহাজনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে ভূমিদস্যুরা। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রোববার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত আজিজ মহাজন কোনাগ্রামের মৃত আজের মহাজনের ছেলে।

নিহতের বড় ভাই মোঃ আব্দুর রহমান বলেন, ভাই রোববার রাত ৭টার দিকে পার্শ্ববর্তী গ্রাম বড়াবিলা থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে আসছিল। পথে বাঁশ ফেলে গতিরোধ করে প্রখমে তাকে রড দিয়ে কোনাগ্রাম গ্রামের ভূমিদস্যু শাহাদত হোসেনের ছেলে সাজিদ রাফি (৩০) মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এরপর কোনাগ্রাম গ্রামের জাকির মন্ডলের ছেলে ইরান মন্ডল, আনোয়ার মন্ডলের ছেলে নিশাত মন্ডল (২৬) মৃত মালেক মহাজনের ছেলে রেজাউল মহাজন (৩০)সহ আরও ৭-৮ জন তাকে চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে রোববার দিবাগত রাত ১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :

রাজবাড়ীতে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৮:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩