ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

রাত পোহালেই ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোট গ্রহন শুরু

News Editor
  • আপডেট সময় : ১২:২০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
  • / ১১০৪ বার পড়া হয়েছে

রাত পোহালেই ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন। এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ শনিবার (১৭ অক্টোবর)। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। দুইটি আসনেই ইভিএম-এ (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে। দুই আসনেই গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে আজ শনিবার মধ্যরাত পর্যন্ত কিছু গণপরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য।

চিকিৎসা শেষে ঢাকা ফিরছেন অর্থমন্ত্রী

গত ৩ সেপ্টেম্বর এ দুটি আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টির মীর আব্দুর সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান।
এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন; যার মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন। আসনে ১৮৭ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

নওগাঁ-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিনজন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির মো. খন্দকার ইন্তেখাব আলম।

এ আসনে ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন ও নারী ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন। আসনে ১০৪ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় শূন্য হয় ঢাকা-৫ আসন। আর সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের মৃত্যুতে গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসন শূন্য হয়।

রাত পোহালেই ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোট গ্রহন শুরু

আপডেট সময় : ১২:২০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০