রামগড়ে পিকআপ- সিএনজি সংঘর্ষে আহত-৩
- আপডেট সময় : ০৪:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১০৫০ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় প্রাণ আরএফএল গ্রুপ এর পণ্য পরিবহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৩জন আহত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার পাতাছড়ার খাগড়াছড়ি -ফেনী সড়কের উপর এ দূর্ঘটনা ঘটে।
[irp]
আহতরা হলোঃ গর্জনতলীর বাসিন্দা সিএনজি চালক মোঃ জামাল উদ্দিন (৪৫), মানিকচন্দ্রপাড়ার বাসিন্দা ও রামগড় সরকারি কলেজের ছাত্রী চিত্তরানী ত্রিপুরা (২০) ও স্থানীয় কৃষক হাবিবুর রহমান (৮০)।
প্রত্যক্ষদর্শীর সূত্র মতে জানাযায়, শব্দ শুনে রাস্তায় গিয়ে দেখি খাগড়াছড়ি থেকে ফেনী গামী প্রাণ-আরএফএল গ্রুপের একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো – অ ১৩-০৫৯০) ও রামগড় থেকে পাতাছড়া গামী ১টি সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে রাস্তা একপাশে পরে আছে। সিএনজি’র চালক ও যাত্রীরা ভিতরে আটকে চিৎকার করছে।
প্রতিবেশী ও পথচারীদের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে রামগড় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামগড় থানার এস আই মুজিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানের চালাকসহ ভ্যানগড়ি ও সিএনজি আটক করা হয়েছে। তদন্ত পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


























